সিলেটে জামায়াতের রামাদ্বান ফুডপ্যাক বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের সাহায্যে এগিয়ে আসুন : ফখরুল ইসলাম

‘পবিত্র রমজান মাস মুমিনদের জন্য প্রশিক্ষণস্বরুপ। রমজান আমাদেরকে সামাজিক ভেদাভেদ ও শ্রেণী বৈষম্য থেকে বেরিয়ে আসার শিক্ষা দেয়। রমজানের সংযমের শিক্ষা সর্বত্র ছড়িয়ে দিতে হবে।’

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে জামায়াতের রামাদ্বান ফুডপ্যাক বিতরণ
সিলেটে জামায়াতের রামাদ্বান ফুডপ্যাক বিতরণ |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ‘পবিত্র রমজান মাস মুমিনদের জন্য প্রশিক্ষণস্বরুপ। রমজান আমাদেরকে সামাজিক ভেদাভেদ ও শ্রেণী বৈষম্য থেকে বেরিয়ে আসার শিক্ষা দেয়। রমজানের সংযমের শিক্ষা সর্বত্র ছড়িয়ে দিতে হবে। সামর্থবানদেরকে সাধ্য অনুযায়ী সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে। জামায়াত আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে মানবতার কল্যাণ সাধনে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।’

বুধবার (১৮ ফেব্রুয়ারি) নগরীর মদীনামার্কেট এলাকায় সিলেট মহানগরীর জালালাবাদ থানা জামায়াতের উদ্যোগে অসহায় মানুষের মাঝে রামাদ্বান ফুডপ্যাক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই কথা বলেন।

ফখরুল ইসলাম আরো বলেন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নাগরিকের মৌলিক অধিকার। রাষ্ট্র ও সমাজে ইনসাফ প্রতিষ্ঠা ব্যতিত নাগরিকের মৌলিক অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। জামায়াত একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গঠন করতে চায়।’

থানা আমির ক্বারি মাওলানা আলাউদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জুনাইদ আল হাবীবের পরিচালনায় অনুষ্ঠিত ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- থানা নায়েবে আমির মাওলানা আব্দুল লতিফ, জামায়াত নেতা মু. ফয়জুল হক, আব্দুর রাজ্জাক রাজন ও মাজেদ আহমদ প্রমূখ।