ইউক্রেন সীমান্তের কাছে রোমানিয়া ভূখণ্ডের একটি আবাসিক ভবনে ড্রোন আঘাত হানার ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছে মস্কো। এটিকে রাশিয়ার ‘গুরুতর ও দায়িত্বজ্ঞানহীন উসকানি’ বলে অভিহিত করেছে রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
শুক্রবার (২৯ মে) দেয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, এই ঘটনা রাশিয়ান ফেডারেশনের পক্ষ থেকে গুরুতর ও দায়িত্বজ্ঞানহীন উত্তেজনা বৃদ্ধির শামিল।
এতে আরো বলা হয়, বুখারেস্ট ন্যাটোর মহাসচিবকে বিষয়টি অবহিত করেছে। একইসাথে রোমানিয়ায় অ্যান্টি-ড্রোন সক্ষমতা দ্রুত হস্তান্তরে পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছে।
সূত্র : বাসস



