নগরবাসীর সাথে সিসিক প্রশাসকের ঈদ শুভেচ্ছা বিনিময়

শনিবার (২১ মার্চ) সকালে তিনি নগরভবন প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
নগরবাসীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
নগরবাসীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী |নয়া দিগন্ত

নগরবাসীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

শনিবার (২১ মার্চ) সকালে তিনি নগরভবন প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সিসিক প্রশাসক বলেন, ‘ঈদ আমাদের জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। এই আনন্দ যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে—সেই প্রত্যাশা করি। আসুন, আমরা সবাই মিলে ঈদের খুশি ভাগাভাগি করে নেই।’

গ্রিন ও ক্লিন সিটি গড়ার কাজে নগরবাসীর সহযোগিতা কামনা করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘আমরা সবাই একটি সুন্দর, পরিচ্ছন্ন ও আধুনিক সিলেট নগর গড়তে চাই। কিন্তু শুধুমাত্র সিটি করপোরেশনের পক্ষে এটি সম্ভব নয়। আপনাদের সবার সহযোগিতা ছাড়া ক্লিন ও গ্রিন সিটি গড়া সম্ভব নয়। আসুন, নিজ নিজ বাসা-বাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখি, খাল, ছড়া ও ড্রেনে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলি।’

গ্রিন ও ক্নিন সিটি গড়ার কাজে সহযোগিতার জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা ও সহায়তায় আমরা একটি আধুনিক ও উন্নত সিলেট গড়ার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি।’

এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সিলেটে ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাশ সিসিক প্রশাসকের সোথে নগরভবনে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সহকারী কমিশনের প্রেস-ইনফরমেশন-শিক্ষা-কালচারের সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া, সিসিকের সচিব বিশ্বজিত দেব, জনসংযোগ কর্মকর্তা (অ. দা.) নেহার রঞ্জন পুরকায়স্তসহ ভারতীয় সহকারী হাইকমিশন ও সিসিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।