ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) পৌর শহরের নূরুল আমিন খান উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ শিক্ষা শিবিরের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শাখার ওয়ার্ড ও ইউনিট সভাপতিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আলহাজ্ব আব্দুল করিম। প্রধান বক্তা হিসেবে ছিলেন জেলা সেক্রেটারি মুহাদ্দিস মোজাম্মেল হক আকন্দ।
গৌরীপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা বদরুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি হাফেজ আবু ইউসুফের সঞ্চালনায় শিক্ষা শিবিরটি সকাল ১০টা থেকে শুরু হয়।
এতে আরো বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা বদরুল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ ও শূরা সদস্য আব্দুল বারেক বারী, বায়তুলমাল সম্পাদক আবুল মুনসুর আহমদ, সহকারী সেক্রেটারি মহসিন আলম সুজন, সাবেক আমির অ্যাডভোকেট সৈয়দ গোলাম সারওয়ার এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সালেহীন কবিরসহ অন্য নেতারা।
শিক্ষা শিবিরে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।



