লালমোহনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ

ভোলার লালমোহন উপজেলায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার জন্য সহায়তা প্রদান করা হয়েছে।

লালমোহন (ভোলা) সংবাদদাতা

Location :

Lalmohan
লালমোহনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন বিতরণ
লালমোহনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন বিতরণ |নয়া দিগন্ত

ভোলার লালমোহন উপজেলায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার জন্য সহায়তা প্রদান করা হয়েছে।

রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের আবুগঞ্জ বাজারে বেসরকারি উন্নয়ন সংস্থা দ্বীপ উন্নয়ন সোসাইটির বাস্তবায়নে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ১০ জন প্রতিবন্ধী নারীকে সেলাই মেশিন ও ৫ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, ক্ষুদ্র ব্যবসার জন্য ৩ জনকে আর্থিক সহায়তা ও ৫ জনকে ছাগল প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো: জাফর ইকবাল।

দ্বীপ উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক মো: ইউনুছের সভাপতিত্বে এ সময় লালমোহন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মো: সফিউল্যাহ হাওলাদার, ফয়সাল তালুকদার, কালমা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: আনোয়ার হোসেন বাহাদুর মিয়া, ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধরণ সম্পাদক মো: জাকির হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।