গফরগাঁওয়ে উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে মতবিনিময়

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
গফরগাঁওয়ে উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে মতবিনিময়
গফরগাঁওয়ে উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে মতবিনিময় |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল ৩টার দিকে গফরগাঁও উপজেলা প্রশাসন আয়োজনে আব্দুর রহমান ডিগ্রি কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ জেলা প্রশাসক মো: সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মো: কামরুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ জামাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নান্মী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম, গফরগাঁও ও পাগলা থানার ওসি সহ জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন দফতরের কর্মকর্তারা।