নাটোরের লালপুরে মেয়াদোত্তীর্ণ বালাইনাশক রাখার অভিযোগে মেসার্স রিচ অ্যাগ্রো নামে এক ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।
রোববার (১৯ এপ্রিল) উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ধুপইল বাজারে এ অভিযান চালানো হয়।
এ সময় অভিযুক্ত প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ১৫০ লিটার বালাইনাশক জব্দ করে সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে ধ্বংস করা হয়।
একই দিনে লালপুর ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রি মনিটরিং করা হয়। এ সময় ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিতরণ নিশ্চিত করা হয়।



