ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ডা: জাহিদুল ইসলাম তার নির্বাচনী ১২ দফা ইশতেহার ঘোষণা করেছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে ১১ দলীয় জোটের প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার ইশতেহার তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে ডা: জাহিদুল ইসলাম বলেন, ‘ভালুকার পরিবেশ রক্ষা, যুব উন্নয়ন ও কর্মসংস্থান, স্বাস্থসেবা, সুশাসন ও নিরাপত্তা, নারীর মর্যাদা ও ক্ষমতায়ন, কৃষি ও গ্রামীণ উন্নয়ন, শিক্ষা, মাতৃমৃত্যু রোধ, পরিকল্পিত শিল্পয়ন ও নগরায়ণ, অবকাঠামো উন্নয়ন, নিরাপদ অভিবাসন, জবাবদিহিতা, নাগরিক স্বচ্চতাসহ একটি দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও উন্নয়নমুখী জনপদ হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।’
ঘোষিত ১২ দফা ইশতেহারে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি উন্নয়ন, শিল্পাঞ্চলের শ্রমিকদের অধিকার, সুশাসন প্রতিষ্ঠা ও সামাজিক ন্যায়বিচারের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, ‘দীর্ঘদিন ধরে ভালুকার মানুষ নানা সমস্যা ও বঞ্চনার শিকার। নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে এসব সমস্যার বাস্তবসম্মত সমাধানে কাজ করব।’
সংবাদ সম্মেলনের শেষে তিনি আসন্ন জাতীয় নির্বাচনে ভালুকাবাসীর সহযোগিতা ও সমর্থন কামনা করেন। এ সময় দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



