খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে গল্লামারী বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: রেজাউল করিম ও প্রো-ভিসি প্রফেসর ড. মো: হারুনর রশীদ খান, খুলনার বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক, খুলনা মেট্টোপলিটন পুলিশের কমিশনার জাহিদুল হাসান, জেলা প্রশাসক আ স ম জামসেদ খোন্দকার, জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পী, মুক্তিযোদ্ধা সংসদ, খুলনা প্রেসক্লাব ও মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নেতারা।
এর আগে, জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, শহীদদের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও মন্দিরে প্রার্থনা, আলোকচিত্র প্রদর্শনী ইত্যাদি।



