আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ লাখ টাকার আইসক্রিম ধ্বংস, জরিমানা

নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম জানান, জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার স্বার্থে অনুমোদনহীন এবং ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Location :

Bogura
অভিযানে ১০ লাখ টাকার আইচক্রিম ধ্বংস করা হয়
অভিযানে ১০ লাখ টাকার আইচক্রিম ধ্বংস করা হয় |নয়া দিগন্ত

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে অনুমোদন ছাড়া পরিচিত ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে আইসক্রিম উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে এক কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত ও বিএসটিআই। অভিযানে কারখানার মালিক শহিদুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে কারখানাটি সিলগালা করে সেখানে থাকা প্রায় ১০ লাখ টাকার আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় উপজেলার সান্তাহার পৌর শহরের মালগুদাম এলাকায় আশা আইসবার ফ্যাক্টরিতে এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম। এসময় বগুড়া বিএসটিআইয়ের পরিদর্শক সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।

বিএসটিআই সূত্র জানা যায়, দীর্ঘদিন ধরে কারখানাটিতে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই শিশুদের আকৃষ্ট করতে বিভিন্ন পরিচিত ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে ভেজাল আইসক্রিম উৎপাদন করা হচ্ছিল। পরে এসব আইসক্রিম সান্তাহারসহ আশপাশের বিভিন্ন গ্রাম ও শহরের খুচরা দোকানে সরবরাহ করা হতো। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অভিযোগের সত্যতা মিললে এ পদক্ষেপ নেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম জানান, জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার স্বার্থে অনুমোদনহীন এবং ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।