মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মো: নয়ন বেপারী (২২) নামের এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া গ্রামের চাঁনখার ব্রীজের দক্ষিণ পাশের পাঁকা রাস্তায় এ অভিযান চালায় পুলিশ।
গ্রেফতার নয়নের বাড়ি সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের মোহনগঞ্জ গ্রামে।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বোরহান-উল-ইসলাম নয়া দিগন্তকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ নয়নকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নয়নের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান।



