কুমিল্লার লাকসামে ‘মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা’আলার সন্তুষ্টি লাভ করা’ এ ভিশনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে পৌর শহরের আল হেদায়া মিলনায়তনে জামায়াতের লাকসাম পৌরসভা শাখার উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লাকসাম পৌরসভা জামায়াতের আমির মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ড. ছৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে ‘পরিকল্পনা বাস্তবায়নে দায়িত্বশীলদের কাঙ্ক্ষিত মান’ শীর্ষক আলোচনায় ড. সরওয়ার ছিদ্দিকী বাবা-মা, স্ত্রী-সন্তান, প্রতিবেশীসহ সমাজের প্রতি একজন মুমিনের দায়িত্ব-কর্তব্য বর্ণনা করেন এবং মহান আল্লাহ প্রদত্ত ও রাসূল (সা:) প্রদর্শিত বিধান অনুস্মরণে দায়িত্ব পালনে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের প্রতি আহ্বান জানান।
পৌরসভা জামায়াতের সেক্রেটারি লেকচারার মাওলানা শহিদ উল্যাহর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার এ কে এম শাহ আলম, নুরে আলম, পৌরসভা ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ ইয়াছিন মজুমদার।
ওরিয়েন্টেশনে সূরা নাহলের ১২৫ নম্বর আয়াতের দারসুল কোরআন পেশ করেন কুমিল্লা দক্ষিণ জেলা সহকারী সেক্রেটারি ডা: আব্দুল মুবিন।



