মিরসরাইয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‌্যালি

শনিবার (২৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালি শেষে আনুষ্ঠানিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

Location :

Chattogram
উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণঢ্য র‌্যালি আয়োজন করা হয়
উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণঢ্য র‌্যালি আয়োজন করা হয় |নয়া দিগন্ত

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের মিরসরাইয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (২৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালি শেষে আনুষ্ঠানিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম, কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসমাইল হোসেন ও মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিনসহ উপজেলার বিভিন্ন দফতরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার জানান, কর্মসূচির আওতায় উপজেলার ৭১টি সরকারি দফতর, কর্মকর্তাদের নয়টি বাসভবন, আটটি ইউনিয়ন ভূমি অফিস, ৮৫টি সরকারি ভবন, ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঁচটি কলেজ, ৭৮টি মাধ্যমিক বিদ্যালয়, ১৬টি ইউনিয়ন পরিষদ ও দু’টি পৌরসভায় একযোগে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে।

তিনি জানান, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে অন্তত একদিন এ কার্যক্রম অব্যাহত থাকবে।