জুলাই সনদের বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে রায়পুরে ছাত্রশিবিরের মিছিল

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের রায়ের বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে লক্ষ্মীপুরের রায়পুরে মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

Location :

Raipur
জুলাই সনদের বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে রায়পুরে ছাত্রশিবিরের মিছিল
জুলাই সনদের বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে রায়পুরে ছাত্রশিবিরের মিছিল |নয়া দিগন্ত

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের রায়ের বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে লক্ষ্মীপুরের রায়পুরে মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত ‘অদম্য জুলাই মিছিল’ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কার্যকরী পরিষদের সদস্য মোজাম্মেল হোসেন আবির বলেন, ‘জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণভোটের রায়ের প্রতি সম্মান জানিয়ে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। একই সাথে জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত ও নিরপেক্ষ বিচারের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের লক্ষ্মীপুর জেলা সভাপতি আরমান হোসাইন, রায়পুর শহর সভাপতি সাকিবুল হাসান এবং রায়পুর সরকারি কলেজ শাখার সভাপতি ফারহান হোসেন নাঈম।

বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং বৈষম্যহীন, গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে সবাইকে ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে জুলাই সনদের বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

মিছিলে উপজেলার শহর, কলেজ, উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশ নেন।