সোনারগাঁওয়ে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি, ১৪ ব্যবসায়ীকে জরিমানা

ভ্রাম্যমান আদালত তিন লেবু ব্যবসায়ীকে নয় হাজার, তিন সবজি ব্যবসায়ীকে নয় হাজার, তিন মাংস ব্যবসায়ীকে নয় হাজার, এক মাছ ব্যবসায়ীকে এক হাজার, তিন ফল ব্যবসায়ীকে পাঁচ হাজার ও এক তরমুজ ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করে।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Sonargaon
ভ্রাম্যমান আদালতের অভিযান
ভ্রাম্যমান আদালতের অভিযান |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রমজানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অভিযোগে ১৪ ক্ষুদ্র ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার কাঁচা বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মহিববুল্লাহ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালত তিন লেবু ব্যবসায়ীকে নয় হাজার, তিন সবজি ব্যবসায়ীকে নয় হাজার, তিন মাংস ব্যবসায়ীকে নয় হাজার, এক মাছ ব্যবসায়ীকে এক হাজার, তিন ফল ব্যবসায়ীকে পাঁচ হাজার ও এক তরমুজ ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করে।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত জানান, রমজানে প্রতিদিনই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। কেউ অতিরিক্ত মূল্যে পণ্য দ্রব্য বিক্রি করলে তাকে ছাড় দেয়া হবে না। জরিমানার পাশাপাশি জেল দেয়া হবে।