সেনাবাহিনী ও কিশোরগঞ্জ জেলা ভলিবল দলের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

খেলা শেষে জেলা প্রশাসক ফৌজিয়া খান রানার আপ ও বিজয়ী দলের মধ্যে ট্রফি বিতরণ করেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

Location :

Kishoreganj
প্রীতি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রীতি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের আয়োজনে প্রীতি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। খেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান।

শনিবার (২৪ মে) দুপুর সাড়ে ৩টার দিকে জেলার পুরাতন স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় সেনাবাহিনী ও জেলা ভলিবল দল অংশ নেয়। সেনাবাহিনীর পক্ষে খেলায় নেতৃত্ব দেন কিশোরগঞ্জ ক্যাম্পের ক্যাপ্টেন মোস্তাফিজুর রহমান। অপরদিকে কিশোরগঞ্জ জেলা ভলিবল দলের পক্ষে নেতৃত্ব দেন দলের ক্যাপ্টেন মতিউর রহমান নয়ন।

এদিকে তিন পর্বের খেলায় প্রথম দুই পর্বে দু’দলের মধ্যে ড্র হয়। পরে তৃতীয় পর্বে বাংলাদেশ সেনাবাহিনী ১০ পয়েন্ট পেয়ে রানার আপ এবং কিশোরগঞ্জ জেলা ভলিবল দল ১৫ পয়েন্ট পেয়ে বিজয়ী হয়।

খেলা শেষে জেলা প্রশাসক ফৌজিয়া খান রানার আপ ও বিজয়ী দলের মধ্যে ট্রফি বিতরণ করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) মো: মাহমুদুল ইসলাম তালুকদার, সেনাবাহিনীর ক্যাপ্টেন আফসানা রহমান মিম, সদর উপজেল নির্বাহী কর্মকর্তা মো: এরশাদ মিয়া, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সরকারি পরিচালক (ভারপ্রাপ্ত) মো: এনায়েত হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি নাজমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।