পোরশায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়তা প্রদান

আগুনে নিতপুর জেলেপাড়ার নঈম উদ্দিনের ছেলে রহমত আলীর দুই রুমের টিনশেড বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়।

পোরশা (নওগাঁ) সংবাদদাতা

Location :

Porsha
উপজেলা প্রশাসকের কার্যালয়
উপজেলা প্রশাসকের কার্যালয় |নয়া দিগন্ত

নওগাঁর পোরশায় আগুনে বসতঘর পুড়ে ছাই হয়ে যাওয়া পরিবারকে সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৩ মার্চ) উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে এ সহায়তা দেয়া হয়।

এর আগে, সোমবার সন্ধ্যার আগে আগুনে নিতপুর জেলেপাড়ার নঈম উদ্দিনের ছেলে রহমত আলীর দুই রুমের টিনশেড বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। এটি স্থানীয় প্রশাসনের দৃষ্টিগোচর হলে ইউএনও রাকিবুল ইসলাম তার কার্যালয়ে ডেকে রহমত আলীকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপতর থেকে বরাদ্দকৃত দুই বান্ডিল ঢেউটিন, নগদ ছয় হাজার টাকা, দু’টি কম্বল ও এক প্যাকেট খাবার সামগ্রী প্রদান করেন।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোসা: নাবিলা ফেরদৌস ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু উপস্থিত ছিলেন।