বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ ইউনিটের কার্যক্রম সচল ও গতিশীল রাখতে তিন মাস মেয়াদি এডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো: হাবিবুর রহমান খান স্বাক্ষরিত এক আদেশে এ কমিটি গঠন করা হয়।
আদেশ অনুযায়ী, ১৬ আগস্ট থেকে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত এ কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অর্ডার, ১৯৭৩-এর ৯বি(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এবং সোসাইটির চেয়ারম্যানের অনুমোদনক্রমে নারায়ণগঞ্জ ইউনিটের এডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে পদাধিকারবলে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসককে চেয়ারম্যান করা হয়েছে। ভাইস চেয়ারম্যান হিসেবে অ্যাডভোকেট মো: নবী হোসেন এবং সেক্রেটারি হিসেবে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে দায়িত্ব দেয়া হয়েছে।
এ ছাড়া এডহক কমিটির সদস্য করা হয়েছে অ্যাডভোকেট মো: রেজাউল করিম খান (রেজা), প্রফেসর ডা: মো: সহিদুর রহমান, প্রফেসর ডা: জাহাঙ্গীর হোসেন, প্রফেসর বদরুন্নাহার, রিয়াদ মো: চৌধুরী, নজরুল ইসলাম বাবুল, সামছুন নূর বাঁধন ও সোহেল আক্তার সোহানকে।
আদেশে বলা হয়েছে, এডহক কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই সোসাইটির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করতে হবে। একই সাথে নির্ধারিত সময়ের মধ্যে নারায়ণগঞ্জ ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।



