বরিশালে ৩১ দফা লিফলেট বিতরণকালে রহমাতুল্লাহ

যারা গণতন্ত্র চায় না, তারাই বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে

‘যারা গণতন্ত্র চায় না, তারাই বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে। যে দেশে গণতন্ত্র থাকে না, সেই দেশকে সভ্য দেশ বলা যায় না। আর যারা গণতন্ত্রকে ভয় পায়, তারা সমাজের অসভ্য নাগরিক।’

নয়া দিগন্ত অনলাইন

Location :

Barishal
বরিশালে ৩১ দফা লিফলেট বিতরণকালে রহমাতুল্লাহ
বরিশালে ৩১ দফা লিফলেট বিতরণকালে রহমাতুল্লাহ |নয়া দিগন্ত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, ‘যারা গণতন্ত্র চায় না, তারাই বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে। যে দেশে গণতন্ত্র থাকে না, সেই দেশকে সভ্য দেশ বলা যায় না। আর যারা গণতন্ত্রকে ভয় পায়, তারা সমাজের অসভ্য নাগরিক।’

রোববার (১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ড পলাশপুর এলাকায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

রহমাতুল্লাহ মনে করেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠার মূল শর্ত হলো জনগণের নির্বাচিত সরকার। এজন্য জাতীয় নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নেই।’

তিনি বলেন, ‘যারা জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচনের দাবি তুলছে, তারা বাংলাদেশের সঠিক অগ্রগতি চায় না। যারা জাতীয় নির্বাচন বানচাল করতে চায় তারাই বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছে। কারণ তারা জানে জাতীয় নির্বাচনে জনগণ বিএনপিকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে।’

৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘গত ৫৪ বছরে সন্ত্রাস ও দুর্নীতির কারণে বাংলাদেশ এগোতে পারেনি। আগামী দিনের বিএনপির লক্ষ্য সন্ত্রাস ও দুর্নীতিকে চিরদিনের জন্য উৎখাত করা এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা সেই পরিবর্তনের রূপরেখা।’

লিফলেট বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন- বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের ১নম্বর যুগ্ম আহ্বায়ক তারিক সুলায়মান, যুগ্ম আহ্বায়ক মিলন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, যুগ্ম আহ্বায়ক শেখ শহিদুল ইডলাম সাজ্জাদ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মাছুম হোসেন, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুল ইসলাম উজ্জল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, সহ-সভাপতি ইলিয়াছ আহমাদ, সহ-সধারণ সম্পাদক কেএম মাহমুদ, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহাত তালুকদার প্রমুখ।