মুলাদীতে শহীদ ও মুক্তিযোদ্ধাদের স্মরণে ইফতার

বরিশালের মুলাদী উপজেলায় গতকাল ১৫ মার্চ বিকেলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মুলাদী উপজেলা কমান্ডের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)

Location :

Muladi
মুলাদীতে শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের স্মরণে ইফতার
মুলাদীতে শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের স্মরণে ইফতার |নয়া দিগন্ত

বরিশালের মুলাদী উপজেলায় গতকাল ১৫ মার্চ বিকেলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মুলাদী উপজেলা কমান্ডের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে শহীদ ও মরহুম মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মুলাদী উপজেলা সংসদের আহ্বায়ক এম ডি শুকুর আহম্মেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মুলাদী উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম সরওয়ার।

উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: সাইয়েদুর রহমান, মুলাদী থানা অফিসার ইনচার্জ আরাফাত জাহান চৌধুরী, মুলাদী থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো: মাসুদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো: হারুন-অর-রশিদ ও উপজেলা পরিসংখ্যান অফিসার জিল্লুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধাগণ।

ইফতার মাহফিলে বীর শহীদদের রূহের মাগফিরাত, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন মুলাদী থানা জামে-মসজিদের খতিব মাওলানা সহিদুল ইসলাম ।