১৩ মে বিবাহের পিঁড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েম

কনের বাবা আইয়ুব আলী ফরায়েজি জানান, তার বড় মেয়ে আনিকা একজন এমবিবিএস চিকিৎসক। আকদ অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে ডাকসুর নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে। পরে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে মূল অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

হাবিবুর রহমান চৌধুরী, কুমিল্লা

Location :

Cumilla
ডাকসু ভিপি সাদিক কায়েম
ডাকসু ভিপি সাদিক কায়েম |সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম আগামী ১৩ মে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। কুমিল্লার চিকিৎসক কন্যা আনিকা ফরায়েজিকে জীবনসঙ্গী করবেন তিনি।

শুক্রবার (৮ মে) সকালে কনের বাবা আইয়ুব আলী ফরায়েজি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার বড় মেয়ে আনিকা একজন এমবিবিএস চিকিৎসক। আকদ অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে ডাকসুর নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে। পরে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে মূল অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, আনিকা ফরায়েজির বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের পরিকোট গ্রামে। তার বাবা ব্যবসায়ী আইয়ুব আলী ফরায়েজি রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

ডাকসু ভিপির বিয়ের খবর ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ডাকসু নেতা মাজহারুল ইসলামের তৈরি করা একটি বিয়ের কার্ডের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আরো বেশি আলোচনায় আসে।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, ঢাকার কনভেনশন সেন্টারে অনুষ্ঠানের দাওয়াত তালিকা শিগগিরই চূড়ান্ত করা হবে।