বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনার ফুলতলা ও রূপসা উপজেলায়ন তিন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। খুলনা জেলা প্রশাসন এ অনুষ্ঠানমালার আয়োজন করেছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, শুক্রবার (৮ মে) দুপুর ৩টায় ফুলতলা উপজেলার দক্ষিণ ডিহি রবীন্দ্র কমপ্লেক্সে অনুষ্ঠানের উদ্বোধন করবেন এবং আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি, সংসদ সদস্য এস কে আজিজুল বারী, সংসদ সদস্য আমীর এজাজ খান, খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন, রেঞ্জ ডিআইজি মো: রেজাউল হক, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুহাম্মদ বিল্লাল হোসেন খান ও পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তাজুল ইসলাম।
এতে সভাপতিত্ব করবেন খুলনা জেলা প্রশাসক (ডিসি) হুরে জান্নাত। স্মারক বক্তৃতা করবেন শিক্ষাবিদ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান।
এরপর শনিবার (৯ মে) দুপুর সাড়ে ৩টায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন।
এছাড়া আগামী রোববার (১০ মে) দুপুর সাড়ে ৩টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি।
প্রতিদিন বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। এছাড়া রূপসা উপজেলার পিঠাভোগে রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় অনুরূপ তিন দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হবে।
শুক্রবার দুপুর ৩টায় রূপসা উপজেলার পিঠাভোগে রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন এবং আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মিজ সিফাত মেহনাজ।
শনিবার দুপুর সাড়ে ৩টায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল এবং রোববার দুপুর সাড়ে ৩টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা জেলা প্রশাসক (ডিসি) হুরে জান্নাত।
এখানেও প্রতিদিন বিকেল ৪টা থেকে মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।



