মুলাদীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের আর্থিক সহযোগিতা

বরিশালের মুলাদী উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের মাঝে গতকাল রোববার (২৯ মার্চ) বিকেলে মুলাদী উপজেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ আর্থিক সহযোগিতা করেন।

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)

Location :

Muladi
মুলাদীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের আর্থিক সহযোগিতা
মুলাদীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের আর্থিক সহযোগিতা |নয়া দিগন্ত

বরিশালের মুলাদী উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের মাঝে গতকাল রোববার (২৯ মার্চ) বিকেলে মুলাদী উপজেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ আর্থিক সহযোগিতা করেন।

এ সময় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমির, অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর।

আরো উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সালেহ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল্লাহ আহাদ ভূঁইয়া, মুলাদী পৌরসভা জামায়াত আমির অধ্যক্ষ মো: হুমায়ুন কবির, মুলাদী ব্যবসায়ী শাখা সভাপতি মো: মাসুম বিল্লাহ ও শ্রমিক কল্যাণ ফেডারেশন মুলাদী উপজেলা সভাপতি মো: আলাউদ্দিন প্যাদা ও উপজেলা শিবির সভাপতি মো: হামীম হোসেন।

প্রধান অতিথি বলেন, বিপদ-আপদ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আপনার ধৈর্য্য ধরবেন, ধৈর্য্য হারাবেন না। আমরা আপনের পাশে থাকবো এবং সাধ্যমত সহযোগিতা করবো।

গত ২৬ মার্চ পৌরসভার ২নম্বর ওয়ার্ড পাইতিখোলা খেয়াঘাট ব্যাবসা প্রতিষ্ঠানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটে। খবর শোনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুলাদী উপজেলা জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ।

জামায়াত নেতৃবৃন্দ আগুনের ভয়াবহতা দেখে গভীর দুঃখ প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পুনর্বাসন এবং দোকান পুনরায় চালু করার জন্য সাধ্যমত আর্থিক ও অন্যান্য সহযোগিতার ব্যবস্থা করা হবে আশ্বাস প্রদান করেন।