ঝালকাঠিতে অভিযান চালিয়ে তিন ইটভাটাকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৭ মে) ঝালকাঠি সদরের কৃষ্ণকাঠি ও গাবখান এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন।
এসময় সাথে ছিলেন ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনজুমান নেছা।
অভিযানে মেসার্স ফোর স্টার ব্রিকস, মেসার্স এনটিসি প্লাস ব্রিকস ও মেসার্স ফাইভ স্টার ব্রিকসকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে মোট ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন জানান, তিনটি ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ অভিযান চালমান থাকবে।



