গণঅভ্যুত্থানের ‍দ্বিতীয় বার্ষিকী

সিংড়ায় শিশুদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সিংড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত দুটি গ্রুপে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

Location :

Natore
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়া শিশুদের কয়েকজন
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়া শিশুদের কয়েকজন |নয়া দিগন্ত

সিংড়া (নাটোর) সংবাদদাতা

নাটোরের সিংড়ায় জুলাই গণঅভ্যুত্থাের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে শিশুদের চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সিংড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত দুটি গ্রুপে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

উপজেলা প্রশাসন আয়োজিত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাসার শামসুজ্জামান, সহকারী শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম মণ্ডল ও চয়নুল ইসলাম।

এসময় সিংড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, সহকারী শিক্ষক আব্দুর রউফ, সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

৫ আগস্ট উপজেলা পরিষদ হলরুমে জুলাই গণঅভ্যুত্থানের অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।