সাংবাদিকদের সাথে অসদাচরণ, চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নিউজ বয়কটের ঘোষণা

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার বাধা প্রদান করেছেন। আজ (মঙ্গলবার) বিকেল আনুমানিক ৪টা ১৮ মিনিটে দামুড়হুদায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।

এফ এ আলমগীর, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
সাংবাদিকদের সাথে অসদাচরণ, চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নিউজ বয়কটের ঘোষণা
সাংবাদিকদের সাথে অসদাচরণ, চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নিউজ বয়কটের ঘোষণা |নয়া দিগন্ত

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার বাধা প্রদান করেছেন। আজ (মঙ্গলবার) বিকেল আনুমানিক ৪টা ১৮ মিনিটে দামুড়হুদায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দামুড়হুদা প্রেসক্লাবে জরুরি সভায় জেলা প্রশাসকের সকল নিউজ বয়কটের ঘোষণা দেওয়া হয়েছে।

জানা গেছে, জেলার দামুড়হুদা উপজেলার দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে যৌন হয়রানি (ইভটিজিং), বাল্যবিয়ে, বিবাহবিচ্ছেদ, মাদক, জঙ্গিবাদ, দুর্নীতি প্রতিরোধ, আত্মহত্যার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি, ডেঙ্গু প্রতিরোধ ও সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা বেলা ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জেলা প্রশাসক লুৎফুন নাহার উপস্থিত হন বিকেল ৪টায়।

ফলে দীর্ঘ সময় প্রচণ্ড রোদ ও গরমে কোমলমতি শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা ও মসজিদের ইমামগণ অতিষ্ঠ হয়ে পড়েন।

বিকেল ৪টার পর অনুষ্ঠান শুরু হলে দামুড়হুদা প্রেসক্লাবের সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করছিলেন। এমন সময় জেলা প্রশাসক লুৎফুন নাহার অনেকটা ধমকের সুরে সাংবাদিকদের পেশাগত কাজ থেকে বিরত করেন এবং দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার উবায়দুল্লাহ রহমান সাহেলকে নির্দেশনা দেন, ‘আপনি সাংবাদিক কন্ট্রোল করবেন’।

জনসম্মুখে মাইকে সাংবাদিকদের এমন হেয় প্রতিপন্ন করায় তাৎক্ষণিকভাবে দামুড়হুদা প্রেসক্লাবের জরুরি সভায় দামুড়হুদা উপজেলায় জেলা প্রশাসকের সকল নিউজ বয়কট করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।