জোরারগঞ্জে বৌদ্ধ মন্দিরে অনুদান প্রদান

মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের একটি বৌদ্ধ মন্দিরে অনুদান দিয়েছেন ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মাসুকুল আলম সোহান।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
জোরারগঞ্জে বৌদ্ধ মন্দিরে অনুদান প্রদান
জোরারগঞ্জে বৌদ্ধ মন্দিরে অনুদান প্রদান |নয়া দিগন্ত

মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের একটি বৌদ্ধ মন্দিরে অনুদান দিয়েছেন ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মাসুকুল আলম সোহান।

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপির নির্দেশনায় তিনি জোরারগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত বৌদ্ধ মন্দিরটিতে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মন্দিরের সার্বিক উন্নয়ন ও প্রয়োজনীয় কাজে সহায়তার জন্য তিনি ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

সৌজন্য সাক্ষাৎকালে মাসুকুল আলম সোহান বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের কল্যাণে কাজ করাই তাদের লক্ষ্য। সম্প্রীতি, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

মন্দির কর্তৃপক্ষ এই অনুদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, এই সহায়তা মন্দিরের প্রয়োজনীয় উন্নয়নকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।