কুমিল্লার প্রথম নারী ডিসি রোজী আক্তার

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলি ও পদায়নের আদেশ জারি করে।

হাবিবুর রহমান চৌধুরী, কুমিল্লা

Location :

Cumilla
রোজী আক্তার
রোজী আক্তার |সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আক্তারকে কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এর মাধ্যমে তিনি কুমিল্লা জেলার ইতিহাসে প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন।

রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলি ও পদায়নের আদেশ জারি করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের আলোকে রোজী আক্তারকে কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে। নতুন দায়িত্বে যোগদানের পর তিনি জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন।

তার এ নিয়োগকে কুমিল্লার প্রশাসনিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে প্রশাসনিক মহলসহ বিভিন্ন স্তরে ইতোমধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া ও আগ্রহের সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।