সিংগাইরে অবৈধভাবে মাটিকাটায় ১ লাখ টাকা অর্থদণ্ড

অবৈধভাবে ড্রেজিং পদ্ধতিতে মাটিকাটার অভিযোগে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ)

Location :

Singair
ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ভ্রাম্যমাণ আদালতের অভিযান |নয়া দিগন্ত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নে অবৈধভাবে ড্রেজিং পদ্ধতিতে মাটিকাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে আব্দুল জলিল কোম্পানি নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ সময় মাটিকাটার কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: হাবিল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে অবৈধভাবে ড্রেজিং পদ্ধতিতে মাটি কাটার অপরাধে আব্দুল জলিলকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় অবৈধ মাটি কাটার কাজে ব্যবহৃত দু’টি স্যালু মেশিন, দু’টি পাম্প, দু’টি চেসিস, ২৩টি ড্রাম এবং ৮০ ফুট পিভিসি পাইপ জব্দ করা হয়।

সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: হাবিল উদ্দিন বলেন, ‘পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটিকাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেয়া হবে না।’