রাতের আঁধারে আওয়ামী লীগের অফিসে ব্যানার ঝুলালো যুবলীগ

সোমবার গভীর রাতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের নির্দেশনায় এই কার্যালয়ের সামনে একটি ব্যানার টাঙিয়ে কর্মীরা চলে যান।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
কার্যালয়ের সামনে ঝুলানো ব্যানার
কার্যালয়ের সামনে ঝুলানো ব্যানার |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাই উপজেলা আওয়ামী লীগ অফিসে রাতের আঁধারে ব্যানার ঝুলিয়েছেন যুবলীগের কয়েকজন কর্মী।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় সদরে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে একটি ব্যানার ঝুলিয়ে স্লোগান দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।

জানা গেছে, ২৪-এর জুলাই-আগস্ট আন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বিক্ষুব্ধ জনতা এই কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। দীর্ঘ দেড় বছর পর সোমবার গভীর রাতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের নির্দেশনায় এই কার্যালয়ের সামনে একটি ব্যানার টাঙিয়ে কর্মীরা চলে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তিনজন ব্যক্তি একটি ব্যানার ভবনের গ্রিলের সাথে ঝুলিয়ে দেন। এ সময় তারা কয়েক সেকেন্ডের একটি স্লোগান দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, খবর পেয়ে পুলিশের টিম দ্রুত ঘটনাস্থলে যায়। আসলে এটি গুজব, ব্যানার টাঙানোর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।