সিংড়ায় ট্রাকচাপায় ৩ ভাই নিহত

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, সকালে মহাসড়কের বন্দর আমতলা এলাকায় একটি মিনি ট্রাক ও বিপরীতগামী পালসার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যান। অন্যদিকে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে সাইফুল ইসলাম নামে আরেকজনও মারা যান।

সিংড়া (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা
দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা |নয়া দিগন্ত

নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন ভাই নিহত হয়েছেন। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই বলে জানা গেছে।

সোমবার (১ জুন) সকালে মহাসড়কের সিংড়ার বন্দর আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নাটোর সদরের ইসলামবাড়ি গ্রামের মতালিব হোসেনের ছেলে মুক্তার হোসেন হীরা (৩২), লালপুর উপজেলার সাধুপাড়া গ্রামের মাজেদুল ইসলামের ছেলে জীবন (১৮) এবং সাইফুল ইসলাম (২৬)।

জানা গেছে, সকালে মহাসড়কের বন্দর আমতলা এলাকায় একটি মিনি ট্রাকের সাথে বিপরীতগামী একটি পালসার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যান। অন্যদিকে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে আরেকজনও মারা যান।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, সকালে মহাসড়কের বন্দর আমতলা এলাকায় একটি মিনি ট্রাক ও বিপরীতগামী পালসার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যান। অন্যদিকে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে সাইফুল ইসলাম নামে আরেকজনও মারা যান।

তিনি আরো জানান, তারা তিনজন মামাতো-ফুফাতো ভাই। নাটোর শহর থেকে সিংড়ার দিকে বেড়াতে আসার সময় এ দুর্ঘটনা ঘটে।