ভালুকায় সাপের ছোবলে শিশুর মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় বসতঘরে মেঝেতে খেলা করার সময় বিষাক্ত সাপের ছোবলে সোলাইমান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আসাদুজ্জামান, ভালুকা (ময়মনসিংহ)

Location :

Bhaluka
ভালুকা সরকারি হাসপাতাল
ভালুকা সরকারি হাসপাতাল |নয়া দিগন্ত

ময়মনসিংহের ভালুকায় বসতঘরে মেঝেতে খেলা করার সময় বিষাক্ত সাপের ছোবলে সোলাইমান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার মেনজেনা গ্রামে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় উপজেলার মেনজেনা গ্রামের ইব্রাহিম খলিলের শিশু ছেলে সোলাইমান বসতঘরের মেঝেতে খেলা করছিলো। তখন তার বাবা বিছানায় শুয়েছিলেন। এসময় শিশুটির কান্নার শব্দ শুনে তার বাবা দেখতে পান একটি বিষাক্ত সাপ তার ছেলেকে ছোবল দিয়ে চলে যাচ্ছে।

তাৎক্ষণিক শিশুটিকে পরিবারের লোকজন ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভালুকা সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুল্লাহিল বাকী জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো, তার শরীরে সাপে কাটা চিহ্ন দেখা গেছে।