তুরাগে ১১ কোটি টাকা ডাকাতি মামলার আসামি তাহিরপুরে আটক

উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন ট্যাকেরঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

মেহেদী হাসান ভূঁইয়া, তাহিরপুর (সুনামগঞ্জ)

Location :

Sunamganj
আটক জনি মিয়া
আটক জনি মিয়া |নয়া দিগন্ত

বহুল আলোচিত ঢাকা তুরাগে সংগঠিত ১১ কোটি টাকা ডাকাতি মামলার আসামি মো: জনি মিয়াকে (৩৫) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা থেকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন ট্যাকেরঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক জনি উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া গ্রামের মো: গনি মিয়ার ছেলে।

পুলিশ জানায়, পলাতক আসামি জনিকে অদ্য রাতে টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো: রিপন উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে বড়চড়া এলাকা থেকে ওয়ারেন্ট মূলে গ্রেফতার করে।

টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো: রিপন উদ্দিন জানিয়েছেন, আটক জনি মিয়াকে তাহিরপুর থানা সোপর্দ করা হয়েছে।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।