বোয়ালমারীতে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত

বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বোয়ালমারী উপজেলার চতুল এলাকায় ফায়ার সার্ভিস কার্যালয়ের পেছনের রেলগেট সংলগ্ন স্থানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

Location :

Boalmari
বোয়ালমারীতে ছোট ভাইকে হত্যার পর বড় আটক করে পুলিশ
বোয়ালমারীতে ছোট ভাইকে হত্যার পর বড় আটক করে পুলিশ |নয়া দিগন্ত

বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ছোড়া গুলিতে ছোট ভাই নিহত হয়েছেন।

বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বোয়ালমারী উপজেলার চতুল এলাকায় ফায়ার সার্ভিস কার্যালয়ের পেছনের রেলগেট সংলগ্ন স্থানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মিন্টু। অভিযুক্ত বড় ভাই ডা. গোলাম কবির সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী) আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে চতুল ফায়ার সার্ভিসের পেছনে রেলগেট এলাকায় গাছ বিক্রিকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ডা. গোলাম কবির ক্ষিপ্ত হয়ে তার নিজের বন্দুক দিয়ে ছোট ভাই মিন্টুকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলেই মিন্টুর মৃত্যু হয়। ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে গোলাম কবিরকে তার বাড়িতে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে গোলাম কবিরকে আটক করে থানায় নিয়ে যায়। মিন্টুর লাশ বর্তমানে হাসপাতালে রয়েছে।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ডা. গোলাম কবিরকে আটক করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মর্গে পাঠানো হবে।