চট্টগ্রামে তিন টন চোরাই কয়লাসহ আটক ৩

চট্টগ্রামের পতেঙ্গায় তিন মেট্রিক টন চোরাই কয়লাসহ তিন চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
চট্টগ্রামে তিন টন চোরাই কয়লাসহ আটক ৩
চট্টগ্রামে তিন টন চোরাই কয়লাসহ আটক ৩ |নয়া দিগন্ত

চট্টগ্রামের পতেঙ্গায় তিন মেট্রিক টন চোরাই কয়লাসহ তিন চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ৬টার দিকে চাইনিজ ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সুমন আল মুকিত জানান, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে কোস্ট গার্ডের একটি দল পতেঙ্গা থানাধীন চাইনিজ ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় প্রায় দুই লাখ ৪০ হাজার টাকা মূল্যের তিন টন কয়লাসহ তিন চোরাকারবারিকে আটক করা হয়।

তিনি বলেন, আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়লাগুলো চট্টগ্রামের বহিঃনোঙ্গর এলাকার একটি বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে সংগ্রহ করা হয়েছে।

তিনি আরো বলেন, জব্দকৃত কয়লা, চোরাচালান কাজে ব্যবহৃত বোট ও আটক ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।