গাজীপুর মহানগর প্রতিনিধি
কৃষিতে নিরাপদ ও পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) শুরু হয়েছে তিন দিনব্যাপী “সমন্বিত বালাই ব্যবস্থাপনা এবং জৈব কীটনাশক ব্যবহার” শীর্ষক কর্মশালা।
মঙ্গলবার (১৯ মে) বারির কীটতত্ত্ব বিভাগের সেমিনার রুমে এ কর্মশালার উদ্বোধন করা হয়।
কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নির্মল কুমার দত্তের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মুহাম্মদ আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারির পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা, এপিডি (পার্টনার, এপিসিইউ-বিএআরসি) ড. মো. আশরাফুল আলম এবং বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ (সিএবিআই) ড. মো. সালেহ আহমেদ।
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন বারির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (কীটতত্ত্ব বিভাগ) ড. কোহিনূর বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (কীটতত্ত্ব বিভাগ) ড. মো. কফিল উদ্দিন।
এসময় দেশী-বিদেশী বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, পেস্টিসাইড কোম্পানির প্রতিনিধিসহ বারির বিভিন্ন বিভাগ, কেন্দ্র ও শাখার সিনিয়র বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।



