বন্দরে শীতলক্ষ্যা নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

সকালে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে নৌ পুলিশ ফাঁড়ি সদর নারায়ণগঞ্জের একটি দল লাশটি উদ্ধার করে।

বন্দর (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Narayanganj
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের বন্দরের শীতলক্ষ্যা নদী থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

রোববার (১৯ এপ্রিল) বন্দরের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির পশ্চিম গেইট সংলগ্ন নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।

সকালে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে নৌ পুলিশ ফাঁড়ি সদর নারায়ণগঞ্জের একটি দল লাশটি উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

লাশ উদ্ধার করা পুলিশের দারোগা হাবিবুর রহমান জানায়, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশটি কয়েকদিন আগে নদীতে ভেসে এসেছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে নারায়ণগঞ্জ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুজ্জামান জানান, ‘লাশের পরিচয় শনাক্তে কাজ চলছে। আশপাশের থানাগুলোতে খোঁজ নেয়া হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে বিষয়টি নিয়ে সিআইডি ছায়া তদন্ত শুরু করেছে।’

Topics