আর্জেন্টিনার খেলা দেখতে না পেয়ে বিদ্যুৎ অফিসে হামলা!

‘কেন্দুয়ায় ২৭ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। কিন্তু উৎপাদন কম থাকায় ৭/৮ মেগাওয়াটের বেশি সরবরাহ পাওয়া যাচ্ছে না।’

আবু বকর ছিদ্দিক, কেন্দুয়া (নেত্রকোনা)

Location :

Kendua Upazilla

নেত্রকোনা পল্লী বিদ্যুতের কেন্দুয়া জোনাল অফিসে ভাঙচুর করা হয়েছে। অসহনীয় লোডশেডিংয়ে ক্ষুব্ধ জনতা রোববার (২৮ জুন) সকালে অফিসে হামলা চালিয়ে এ ভাংচুর করে। এসময় জানালাসহ অফিসে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়।

দীর্ঘদিন ধরে কেন্দুয়ায় বিদ্যুতের ব্যাপক লোডশেডিং চলছে। সারাদিনে ১৫/১৬ ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকে সমস্ত উপজেলা। এতে জনমনে চরম ক্ষোভের সঞ্চার হয়। রোববার সকালে আর্জেন্টিনা বনাম জর্ডানের মধ্যে বিশ্বকাপ ফুটবল খেলার সময় বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ জনতা দলবেঁধে বিদ্যুৎ অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে।

অফিসে ভাঙচুরের বিষয়টি উল্লেখ করে পল্লী বিদ্যুতের কেন্দুয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী ওমর ফারুক বলেন, ‘কেন্দুয়ায় ২৭ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। কিন্তু উৎপাদন কম থাকায় ৭/৮ মেগাওয়াটের বেশি সরবরাহ পাওয়া যাচ্ছে না। ফলে ব্যাপক লোডশেডিং হচ্ছে। হয়তো এরই বহিঃপ্রকাশ হিসেবে ক্ষুব্ধ জনতা এ হামলা চালিয়েছে।’