নোয়াখালীতে উৎসবমুখর পরিবেশে স্বাধীনতা দিবস পালিত পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় এ উপলক্ষে বিএনপির ভাইস চেয়ারম্যান নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো: শাহাজাহান, জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এ বিএম জাকারিয়া প্রমুখ নেতারা মাইজদী শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করেন।
এর আগে জেলা প্রশাসক সফিকুর রহমান, পুলিশ সুপার টি.এম মোশারফ হোসেন পুস্পমাল্য দেন।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আয়োজিত অনুষ্ঠান মালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, নোবিপ্রবি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সংক্ষিপ্ত আলোচনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠান।
এ ছাড়া সকাল ৯টায় ইসলামী ছাত্র শিবির নোয়াখালী জেলা (উত্তর) শাখার উদ্যোগে একটি র্যালি জেলার প্রধান বাণিজ্য শহর চৌমুহনীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কাচারি বাড়ি মসজিদের সামনে গিয়ে শেষ হয়।



