ময়মনসিংহে ট্রাক-সিএনজির সংঘর্ষে নারীসহ নিহত ২

ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুজন নিহত ও এক শিশু আহত হয়েছে।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
সড়ক দুর্ঘনায় নারীসহ দুজন নিহত হয়েছেন
সড়ক দুর্ঘনায় নারীসহ দুজন নিহত হয়েছেন |ফাইল ছবি

ময়মনসিংহে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত নারীর ছেলে গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নগরীর মুক্তাগাছা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোহাগ (২৮) ও সোনিয়া আক্তার (২৫)। আহত শিশু সাজিদ (৭) নিহত সোনিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়া থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ময়মনসিংহ নগরীর দিকে আসছিল। পথে মুক্তাগাছা বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় ও ঘটনাস্থলেই সোনিয়ার মৃত্যু হয়।

স্থানীয়রা আহত সোহাগ ও শিশু সাজিদকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে সোহাগের মৃত্যু হয়। এদিকে শিশু সাজিদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই আব্দুল বারী বলেন, ‘ঘটনাস্থলে সোনিয়া নামে এক নারীর মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহাগের মৃত্যু হয়েছে। আহত সাত বছরের শিশুটিকে ঢাকায় পাঠানো হয়েছে।’

কোতোয়ালী মডেল থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, ‘ট্রাক-সিএনজির সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। আহত শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’