রংপুর মহানগরী থেকে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে সিটি করপোরেশন। বৃহস্পতিবার (২৮ মে) দুপুর ৩টার দিকে নগরীর শাপলা চত্বরে এই অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন। এ সময় তিনি নিজেই জমে থাকা বর্জ্য গাড়িতে তুলে দেন।
পরে সিটি প্রশাসক সাংবাদিকদের বলেন, ‘প্রায় ১১০০ কর্মীর মাধ্যমে একযোগে নগরীর ৩৩টি ওয়ার্ডে শুরু হয়েছে এই বর্জ্য অপসারণ কার্যক্রম। নির্ধারিত ডাস্টবিন ছাড়াও বাসা বাড়ির সামনে ও রাস্তার মধ্যে রাখা বর্জ্য পরিষ্কার করে তা নিয়ে রাখা হচ্ছে নগরীর নাচনিয়াবিলের সিটি করপোরেশনের আবর্জনার স্তূপে।’
তিনি আরো বলেন, ‘আজ (বৃহস্পতিবার) রাত ১০টার মধ্যে সমস্ত বর্জ্য অপসারণ করা শেষ হবে। বর্জ্য অপসারণের পর জায়গাগুলোকে ব্লিচিং পাউডার ও পানি দিয়ে ধুয়ে দেয়া হবে।’



