মেহেরপুরের গাংনীতে দোকান ঘরে টিনের ছাউনি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এনামুল হক নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
আজ রোববার (৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে সাহারবাটি ক্লাবপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
এনামুল ওই গ্রামের মরহুম নজের আলীর ছেলে।
এদিকে এনামুল হককে বাঁচাতে আসা মনোয়ারা খাতুন নামের অপর এক নারী গুরুতর আহত হয়েছেন। আহত মনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানায়, দিনমজুর এনামুল ক্লাবপাড়া এলাকায় মার্কেটের মিঠুর দোকানের টিন বাঁধার করছিলেন। এসময় টিনের ওপর দিয়ে যাওয়া তারে বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।



