দশমিনায় খালের পাড় রক্ষাসহ রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় দশমিনা উপজেলা পরিষদের সামনে সবুজবাগ ও চরহোসনাবাদ গ্রামের বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Dashmina
দশমিনায় খালের পাড় রক্ষা ও রাস্তা নির্মাণ দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
দশমিনায় খালের পাড় রক্ষা ও রাস্তা নির্মাণ দাবিতে এলাকাবাসীর মানববন্ধন |নয়া দিগন্ত

পটুয়াখালীর দশমিনায় তেঁতুলিয়া নদীর শাখা খালের দুই পাড় রক্ষায় স্থায়ী পাইলিংসহ ব্লক নির্মাণ এবং পথচারী ও যান চলাচলের উপযোগী টেকসই রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় দশমিনা উপজেলা পরিষদের সামনে সবুজবাগ ও চরহোসনাবাদ গ্রামের বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে দশমিনা বাজার থেকে সরকারি আবদুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ পর্যন্ত খালের উভয় পাড়ে ভাঙনরোধে পাইলিংসহ ব্লক নির্মাণ এবং পথচারী ও যান চলাচলের উপযোগী টেকসই রাস্তা নির্মাণের দাবি জানানো হয়।

বক্তারা বলেন, গত কয়েক বছরে তেঁতুলিয়া নদীর শাখা খালে তীব্র ভাঙনে দুই পাড়ের প্রায় দুই থেকে তিন শতাধিক পরিবারের ফসলি জমি ও বসত ভিটা খালের গর্ভে বিলীন হয়ে গেছে। তাই দ্রুত এ খালের দুই পাড়ে স্থায়ী পাইলিংসহ ব্লক নির্মাণ করা জরুরি।

তারা বলেন, খালপাড়ে পথচারী ও যানচলাচলের উপযোগী টেকসই রাস্তা নির্মাণ করা হলে উপজেলার বৃহত্তর সবুজবাগ ও বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামসহ সরকারি আবদুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর চলাচল সহজ হবে।

এ সময় দশমিনা উপজেলা বণিক সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা: গোলাম মোস্তফা, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল, উপজেলা জামায়াতের আমির এম লুৎফুর রহমান, দশমিনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহজাদা তহমিন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক যোবায়ের হোসেন আক্কাস প্রমুখ বক্তব্য রাখেন।