জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর ও গণহত্যার বিচারের দাবিতে বিশাল গণমিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৪ জুলাই) বিকেলে রাজবাড়ীতে ১১ দলীয় জোটের আয়োজনে বিশাল গণমিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণমিছিল-পূর্ব ওই সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নুরুল ইসলাম, নায়েবে আমির হাসমত আলী মাস্টার, আলিমুজ্জামান ও হারুনুর রশিদ মাস্টার, এনসিপি নেতা সাইদুজ্জামান ও মোবারক হোসেন প্রমুখ।



