হিলিতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা জরিমানা

দিনাজপুরের হিলিতে দেশীয় কাপড়কে ভারতীয় বলে বিক্রির দায়ে তিনটি দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা

Location :

Hakimpur
হিলিতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা জরিমানা
হিলিতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা জরিমানা |নয়া দিগন্ত

দিনাজপুরের হিলিতে দেশীয় কাপড়কে ভারতীয় বলে বিক্রির দায়ে তিনটি দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে দুটি বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২টা থেকে বিকেল আড়াইটা পর্যন্ত হিলি উপজেলার বাংলাহিলি বাজার, চারমাথা মোড় ও চণ্ডিপুর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন।

এ সময় ভোক্তা অধিকার কর্মকর্তা বোরহান উদ্দিন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে দুটি বেকারিতে অভিযান চালানো হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশ, ইন্ডাস্ট্রিয়াল সল্ট ও অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করে খাদ্য প্রস্তুত করার অপরাধে দুটি বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বাংলাহিলি বাজারে বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, কাপড় বিক্রির রসিদ সংরক্ষণ না করা ও প্রদান না করার অপরাধে তিনটি কাপড়ের দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।