ভোট শেষ হওয়ার ১০ মি‌নিট পর লাইভে এসে ভোট বর্জন জ‌সিমের

বিভিন্ন অনিয়ম, বাধা ও হয়রানির দাবি করে তিনি নির্বাচনে অংশগ্রহণ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Cumilla
গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দীন
গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দীন |নয়া দিগন্ত

কুমিল্লা-৪ আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দীন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৪০ মিনিটে তিনি ফেসবুক লাইভে এসে এ ঘোষণা দেন।

লাইভে এসে জসিম উদ্দীন বলেন, ‘নির্বাচনে প্রশাসন আমাদেরকে কোনো রকমের সহযোগীতা করেনি। প্রশাসন বলেন, সেনাবা‌হিনী বলেন, পু‌লিশ বলেন, কেউ আমাকে সহযোগীতা করেনি।’

তি‌নি বলেন, ‘নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি।’

বিভিন্ন অনিয়ম, বাধা ও হয়রানির দাবি করে তিনি নির্বাচনে অংশগ্রহণ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এ আসনে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ১১ দল সম‌র্থিত জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।