মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজ রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ মার্চ) কলেজের নতুন ভবনের একটি কক্ষে আয়োজিত এ মাহফিলে কলেজের শিক্ষকবৃন্দ, বর্তমান রোভার স্কাউট সদস্য ও প্রাক্তন সদস্যরা অংশ নেন।
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানে রমজানের তাৎপর্য তুলে ধরা হয় এবং দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার, ইংরেজি বিভাগের অধ্যাপক ও জেলা রোভার স্কাউট কমিশনার এম: সিরাজুল হক, হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো: ফারুক মিয়া এবং ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো: মামুন।
এছাড়া রোভার স্কাউট লিডার মো: আসিফ ও নুর জাহান আক্তার, প্রাক্তন সিনিয়র রোভার মেট ইমরান আহমেদ, মো: জুনায়েদ, রাশিদুর রহমান, সাইফুল ইসলাম শীতল, আনিসুর রহমান, বিশ্বজিৎ, মোহাম্মদ চয়ন, প্রাক্তন রোভার মো: জুয়েল ও মো: ফরহাদ মিয়াসহ বর্তমান এস আর এম মো: আলিফ, মো: তুহিন, জান্নাতুল ফেরদৌস এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা একে অপরের সাথে সৌহার্দ্য বিনিময় করেন।
এসময় বক্তারা বলেন, রোভার স্কাউট আন্দোলন শুধু শৃঙ্খলা ও নেতৃত্ব গঠনে নয়, মানবিক মূল্যবোধ জাগ্রত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুষ্ঠানের শেষাংশে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।



