অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই যুবতী

অনশনের ৪ দিন পর ভালোবাসার মানুষের হাত ধরে ঘরে ফিরলো যুবক। এলাকাবাসী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতেই আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয় বিয়ে। এতে খুশি যুবক, যুবতি ও পরিবারের সদস্যরা।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
অনুশীলা বাড়ৈ ও বিশ্বজিৎ পাত্র
অনুশীলা বাড়ৈ ও বিশ্বজিৎ পাত্র |নয়া দিগন্ত

অনশনের ৪ দিন পর ভালোবাসার মানুষের হাত ধরে ঘরে ফিরলো যুবক। এলাকাবাসী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতেই আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয় বিয়ে। এতে খুশি যুবক, যুবতি ও পরিবারের সদস্যরা।

জানা যায়, ১০ বছর আগে মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের আলিসাকান্দি গ্রামের বাসিন্দা বিপ্রদাশ পাত্রের ছেলে বিশ্বজিৎ পাত্র (২৮)-এর সাথে পাশের বাড়ির মনোতোষ বাড়ৈর মেয়ে অনুশীলা বাড়ৈর প্রেমের সম্পর্ক হয়। চার বছর আগে তারা কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে করেন। সেই সুবাদে স্ত্রীর লেখাপড়ার জন্য লাখ লাখ টাকা খরচ করে বিশ্বজিৎ। কিন্তু সম্প্রতি একটি চাকরিতে যোগদানের পর বিশ্বজিতের সাথে অনুশীলা সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। তাই বাধ্য হয়ে বিয়ের স্বীকৃতির দাবিতে প্রেমিকার বাড়িতে গত মঙ্গলবার থেকে এই অনশনে বিশ্বজিৎ।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমলোচনার ঝড় ওঠে। একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয় সংবাদ। পরে স্থানীয় মাদবররা ও দুই পরিবারের সদস্যদের সমঝোতায় বিশ্বজিৎ ও অনুশীলার বিয়ের সম্মতি দেয় পরিবার।

স্থানীয় মাদবর মিহির হালদার বলেন, ‘দুই পরিবারের সাথে কথা বলে দুইজনের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে চারহাত মিলিয়ে দেয়া হয়েছে। সবাই প্রার্থনা করবেন, নবসম্পতি যেন সারাজীবন সুখে থাকে।’

এ বিষয়ে মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তারিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি সারাদেশে ব্যাপক সমলোচনা হয়। প্রশাসনের নজরে আসলে সমাধানের জন্য দুই পরিবারকে বলা হয়। সমবেশে ভালোবাসার জয় হয়েছে, বিষয়টি শুনে ভাল লাগছে।’