রাণীশংকৈলে বন্যপ্রাণীর কামড়ে আহত ১২

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা: শরিফুল ইসলাম জানান, ক্ষত দেখে প্রাথমিকভাবে বন্যপ্রাণীর কামড় বলেই ধারণা করা হচ্ছে। আহতদের প্রয়োজন অনুযায়ী অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিন ও গুরুতর আহতদের ইমিউনোগ্লোবিউলিন দেয়া হয়েছে।

Location :

Thakurgaon
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে |নয়া দিগন্ত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে একটি বন্যপ্রাণীর কামড়ে ১২ জন আহত হয়েছেন।

সোমবার (৩ আগস্ট) রাতে উপজেলার সহোদর, দোশিয়া ও বুড়িপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রাণীটির আক্রমনে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে এলাকার বাসিন্দারা বাড়ির আঙিনায় ও দোকানে অবস্থানের সময় একটি বন্যপ্রাণী আকস্মিক হামলা চালায়। প্রাণীটি বেশ কয়েকজন নারী-পুরুষ ও শিশুকে কামড় দেয়। এ সময় বন্যপ্রাণীটির কামড়ে ময়রমা (৭২), জমেলা (৭০), আরিফ, মশিউর ও মকবুলসহ ১২ জন আহত।

প্রাণীটি বাড়িতে ঢুকে শিশু ও গবাদিপশুর ওপরও আক্রমণের চেষ্টা করে। পরে এলাকাবাসী একত্রিত হয়ে ধাওয়া দিলে প্রাণীটি পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রাণীটি দেখতে হায়নার মতো। একই প্রাণী একাধিক গ্রামে হামলা চালায়।

ঘটনার পর আহতদের দ্রুত রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়।