মিরসরাইয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

বক্তরা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলোকে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
বক্তব্য দিচ্ছেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোহাম্মদ আওলাদ হোসেন
বক্তব্য দিচ্ছেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোহাম্মদ আওলাদ হোসেন |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে মিরসরাই থানার উদ্যাগে মিঠাছরা উচ্চ বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম জাহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোহাম্মদ আওলাদ হোসেন।

মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামশেদ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক নাছির উদ্দিন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য হেলাল চৌধুরী, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুল হাসান।

মাদকবিরোধী এ কর্মসূচিতে বিদ্যালয়ের প্রায় সহস্রাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

এ সময় বক্তরা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলোকে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে।